রাজ্য পুলিশের ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তার চাকরির মেয়াদ ৬ মাস বাড়াল কেন্দ্র, স্বরাষ্ট্র মন্ত্রকের প্রস্তাবে সায়

রাজ্য পুলিশের ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তার চাকরির মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর সিদ্ধান্তে সায় দিল কেন্দ্র। স্বরাষ্ট্র মন্ত্রকের প্রস্তাব অনুযায়ী কেন্দ্রীয় সরকারের অ্যাপয়েন্টমেন্ট কমিটি এই সিদ্ধান্ত অনুমোদন করেছে।

সূত্র অনুযায়ী, সিদ্ধিনাথ গুপ্তার অবসর নেওয়ার কথা ছিল ৩০ এপ্রিল ২০২৬-এ। তবে নির্বাচনের সময় প্রশাসনিক স্থিতিশীলতা বজায় রাখতে তাঁর চাকরির মেয়াদ বাড়ানোর প্রস্তাব পাঠানো হয় কেন্দ্রের কাছে। সেই প্রস্তাবে অনুমোদন মেলে এবং তাঁর দায়িত্বকাল আরও ৬ মাস বাড়ানো হয়।

এই সিদ্ধান্তের ফলে রাজ্য পুলিশের শীর্ষ পদে বর্তমান ডিজিপি আরও কিছুদিন দায়িত্বে থাকবেন। প্রশাসনিক ও নির্বাচনী পরিস্থিতি সামাল দিতে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Trending Now