দ্বিতীয় দফার ভোটে নিরাপত্তার কড়া ব্যবস্থা, কোন জেলায় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন জানাল কমিশন

পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন ২০২৬ ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করল নির্বাচন কমিশন। হিংসামুক্ত ভোট নিশ্চিত করতে রাজ্যজুড়ে ব্যাপক সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে।

কমিশনের তথ্য অনুযায়ী, দ্বিতীয় দফায় মোট ২৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। পাশাপাশি প্রায় ৩৮ হাজারের বেশি রাজ্য পুলিশ মোতায়েন থাকবে। প্রতি কয়েকটি বুথ অনুযায়ী বাহিনীর সংখ্যা নির্ধারণ করা হয়েছে—কমপক্ষে আধা সেকশন থেকে শুরু করে একাধিক বুথে একাধিক সেকশন কেন্দ্রীয় বাহিনী রাখা হবে।

জেলাভিত্তিক হিসাব অনুযায়ী কলকাতায় সর্বাধিক ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে, যেখানে রাজ্য পুলিশও থাকবে প্রায় ৭ হাজারের বেশি। এছাড়া হুগলি গ্রামীণ, পূর্ব বর্ধমান, ব্যারাকপুর, ডায়মন্ড হারবার, বারুইপুর, বসিরহাট ও হাওড়া সহ একাধিক জেলায় শতাধিক কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে।

সবচেয়ে বেশি নিরাপত্তার নজরদারি থাকবে বড় ভোটার সংখ্যা ও সংবেদনশীল বুথ এলাকাগুলিতে। কুইক রেসপন্স টিম (QRT) সহ অতিরিক্ত বাহিনীও রাখা হয়েছে জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য।

নির্বাচন কমিশনের লক্ষ্য, দ্বিতীয় দফার ভোট সম্পূর্ণ শান্তিপূর্ণ ও হিংসামুক্তভাবে সম্পন্ন করা।

Leave a Comment

Trending Now