“তোমাদের নাম-ঠিকানা সব জানি”, প্রচার সভা থেকে বিজেপিকে কড়া হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের

বিধানসভা নির্বাচনের প্রচার সভা থেকে ফের তীব্র সুরে আক্রমণ শানালেন Mamata Banerjee। সভামঞ্চ থেকে তিনি সরাসরি অভিযোগ করেন, বিজেপি পরিকল্পিতভাবে দলীয় কর্মীদের বিরুদ্ধে চাপ সৃষ্টি করছে এবং বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বেছে বেছে বিজেপি লোক পাঠিয়েছে, সবাইকে ধমকাচ্ছে। পার্টি অফিসে ঢুকে রেড করছে। হিম্মত থাকলে সরাসরি লড়াই কর। অনেককে পাঠিয়েছে, বলছে বেছে বেছে অ্যারেস্ট কর।”

এরপরই কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, “তোমাদের সবার নাম, ঠিকানা, কোথায় চাকরি কর—সব জানি। বিজেপি কাল থাকবে না, তখন বুঝে নিও।”

এই বক্তব্যের মাধ্যমে কার্যত রাজনৈতিক সংঘাত আরও তীব্র করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক।

Leave a Comment

Trending Now